সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

‎জামালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৫৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৫৫:০৯ অপরাহ্ন
‎জামালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোবায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। ‎
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাঁধ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সালেক মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালেক মিয়া উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের মানিক মিয়ার ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
‎গত ১২ মার্চ রাতে পরিচালিত এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া, কনস্টেবল শরীফ আহম্মেদ, পারভেজ মোশারফসহ সঙ্গীয়ফোর্স।
‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি