সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:১২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:১২:৪৬ পূর্বাহ্ন
এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান
ছাতক প্রতিনিধি :: ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং নাজমুল হাসান জুয়েল ও আলী আমজদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শামসুল হক, পরিচালক আমিনুল ইসলাম সেলিম, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল এবং জেলা বিএনপি নেতা আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জসিম উদ্দিন সুমেন, ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা ও সাইফুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আবুল হাসান, হাজি আরিছ মিয়া, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, শফিকুর রহমান মতি, ইলিয়াস আলী, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, ইজাজুল হক রনি প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আছাব উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন মাওলানা দ্বীন মোহাম্মদ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু