সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৪৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৪৪:৫৮ পূর্বাহ্ন
পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বিরুদ্ধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তা শেখ ফরিদ অবস্থান নিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। শুধুমাত্র পিআইসিদের মাঝে চেক বিতরণ করতে না পারায় এসও শেখ ফরিদ ক্ষুব্ধ হন এবং এতো বড় মিথ্যাচার করেছেন। তিনি মিথ্যা তথ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো বরকত উল্লাহ, চিলাউড়া-হলিদপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল ও কয়েকটি পিআইসিকে জড়িয়ে সংবাদ প্রকাশে কতিপয় সাংবাদিককে প্ররোচিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জগন্নাথপুর পাউবো কর্মকর্তা (এসও) শেখ ফরিদকে গত ৯ মার্চ শোকজ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম। এতে বলা হয়, সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩ এর আওতায় জগন্নাথপুর উপজেলায় বাস্তবায়নধীন ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ/মেরামত কাজসমূহ সময়মতো ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রতীয়মান হচ্ছে যে, আপনি শেখ ফরিদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক আর্থিক সুবিধা গ্রহণসহ অনৈতিক কার্যক্রম সংঘটিত হচ্ছে মর্মে সংবাদ মাধ্যমে মন্তব্য করে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া এ সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশের জন্য কতিপয় সাংবাদিককে প্ররোচিত করেছেন। আপনার এ ধরণের কর্মকা-ের ফলে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সমন্বয় বিঘিœত হয়ে চলমান কাজ বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরণের মন্তব্য, অভিযোগ বা বক্তব্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা দাপ্তরিক শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ ও সরকারি কর্মচারীদের আচরণবিধি পরিপন্থী। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় এবং মাঠ পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে উক্ত কর্মকা-ের জন্য চাকুরী বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-মর্মে পত্র প্রাপ্তির তারিখ হতে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে আপনার লিখিত ব্যাখা প্রাপ্ত না হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। যার অনুলিপি তত্ত্বাবধায়ক প্রকৌশলী পাউবো সিলেট সার্কেল, নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ