দিরাইয়ে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ
- আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৪:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৪:৩২ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ফিমেইল একাডেমিসহ ২৮টি মাদ্রাসায় এ খেজুর বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারসহ প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও সঞ্জীব সরকার বলেন, গত বুধবার সরকারি বরাদ্দের খেজুর সুনামগঞ্জ থেকে এনে আজ বাংলাদেশ ফিমেইল একাডেমিসহ ২৮টি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সবার তালিকা আমাদের কাছে আছে। ইচ্ছে করলে যে কেউ তালিকা দেখতে পারবেন। খেজুর বিতরণ নিয়ে গুজব না ছড়াতে তিনি সবার প্রতি আহবান জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি