সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৯:৩৮ পূর্বাহ্ন
রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। গত ১০ মার্চ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই। এসময় তদারকির দায়িত্বে থাকা সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ওই দিন ইউনিয়নের ৫,৬,৭,৮,ও ৯নং ওয়ার্ডে উক্ত পরিষদ কার্যালয় থেকে একযোগে চাল বিতরণ করা হয়। ১১ মার্চ সকালে ইউনিয়নের অস্থায়ী কার্যালয় আদার বাজার সংলগ্ন স্থান থেকে ১,২,৩ ও বিরামপুর থেকে ৪নং ওয়ার্ডে একযোগে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ পর্বে ইউপি সদস্য মুজিবুর রহমান, নিজাম উদ্দিন, শরকত আলী, বাবুল মিয়া, ইউপি উদ্যোগক্তা নুরুল হক তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ১শত ৬৮জন সুবিধাভোগী দরিদ্র পরিবারগুলোর মধ্যে মাথাপিচু ১০ কেজি হারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম বলেন বিতরণে, কোনপ্রকার অনিয়ম পরিলক্ষিত হয়নি। সুষ্ঠুভাবেই বিতরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে