সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
এডাবের সেমিনার অনুষ্ঠিত

সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের আহ্বান

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৮:০৯ পূর্বাহ্ন
সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সরকারি ও বেসরকারি উন্নয়ন উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার সুলতানা জেরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক ও আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডাব সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. বাবুল আখতার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সহকারী সার্জন ডা. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। এছাড়া সেমিনারে সদর উপজেলায় কর্মরত ২৭টি এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উন্নয়ন সংস্থা চলন্তিকার নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জ্যোৎ¯œা আক্তার, এডাবের কার্যকরী সদস্য ও প্রগতিশীল যুব সংঘের নির্বাহী পরিচালক মোছা. শিল্পী বেগম এবং আরপিডব্লিউএস-এর নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন। আলোচনায় বক্তারা সরকারি ও বেসরকারি সংস্থার পার¯পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার