সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা উদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:০৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:০৪:৩৯ পূর্বাহ্ন
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা উদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে প্রতিষ্ঠানের সামনে শহরের মেইন সড়কে সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের ভবন নির্মাণ হয়েছে দীর্ঘদিন আগে। প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এই জায়গা দিয়ে গেছেন। ওই জায়গা সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। তারা বক্তব্যে বলেন, এসব প্রতিষ্ঠানে অফিসিয়াল কাজ চলাকালে প্রবেশ গেইট খোলা থাকায় বাইরের লোকজন এসে তাদের প্রতিষ্ঠানে নানা সমস্যার সৃষ্টি করে। এই জন্য তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা ফিয়ে আনতে চায়। মানববন্ধন চলাকালে প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা মানববন্ধন করার জন্য শিক্ষকেরা পাঠিয়েছেন। কিন্তু মানববন্ধনের ব্যানারে উল্লেখ ছিল না কোন প্রতিষ্ঠান অবৈধস্থাপনা নির্মাণ করেছে। শিক্ষার্থীদের জিজ্ঞেস করার পর তারা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের ভবনের জায়গা সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দাবি করে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এই সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নানা অনিয়ম রয়েছে। শিক্ষার্থীরা এসে অবসর সময় কাটায়। খেলাধূলা ও আনন্দ উল্লাস করে। যার ফলে প্রতিষ্ঠানে ভাল লেখাপড়া হয় না। শিক্ষকেরা ও নিয়মিত আসেন না। প্রিন্সিপাল তিনি মনগড়া আসা যাওয়া করেন প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের একটি নির্মাণাধীন নতুন ভবনের কাজও চলছে নি¤œমানের। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাবের আহমদ, সামিয়া আক্তার, ফারুক আহমদ, তাহসিন মিয়া, নাহিদা আক্তার, নিহা বেগম, রাহুল মিয়া, উসামা বেগম, সুমাইয়া আক্তার, তাছলিমা বেগম, চাঁদনী বেগম, জোনাকী আক্তার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর