সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

ছাতকে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন
ছাতকে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
ছাতক প্রতিনিধি :: ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, সিআর-১২৫/২৫ (ছাতক) মামলার এজাহারভুক্ত আসামি সাবলু মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের আসাদনগর গ্রামের আব্দুর রমিদের ছেলে। এছাড়া বিশেষ ট্রাইব্যুনাল-০৫/২৬, জিআর-২১২/২৫ (ছাতক) মামলার অপর আসামি অনিক (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার টেংগারগাঁও গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান