সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন
ইয়াবা ও ভারতীয় বিড়িসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট, চোরাই ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মধুয়ারচর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল উদ্দিন (২৬), কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে জানু মিয়া (৩৫), রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন আহমদ (২৫) এবং একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বাদশা মিয়া (২৬)। পুলিশ সূত্রে জানাযায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত এর তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা ভারতীয় ‘শেখ নাছিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি, একটি ১০০ সিসি পুরাতন মাহিন্দ্র মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৬০০ টাকা। এ টনায় এসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১০ মার্চ ২০২৬। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স