সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

শিল্পকলা একাডেমিতে দুর্ধর্ষ চুরি, নগদ ১ লাখ ৫৪ হাজার টাকা লোপাট

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:২৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:২৬:৩৩ পূর্বাহ্ন
শিল্পকলা একাডেমিতে দুর্ধর্ষ চুরি, নগদ ১ লাখ ৫৪ হাজার টাকা লোপাট
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে একাডেমির প্রশাসনিক ভবনের তালা ভেঙে নগদ ১ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এদিকে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, হুডি পরা দুই যুবক ১১ মার্চ রাত ২টা ৫৯ মিনিটে শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে প্রবেশ করে। পরে তারা ভবনের তৃতীয় তলায় অবস্থিত অ্যাকাউন্টস কক্ষের তালা ভেঙে নির্দিষ্ট ড্রয়ারে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন, এমন চুরির ঘটনা দেখে আমরা হতবাক। মনে হচ্ছে ফিল্মি স্টাইলে এই চুরি হয়েছে। ড্রয়ারে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস, শিক্ষার্থীদের ভর্তি ফি এবং হল ভাড়ার টাকা রাখা ছিল। চোরেরা সেগুলো নিয়ে গেছে। এ বিষয়ে আমি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের সন্দেহভাজন কয়েকজনের নামও পুলিশকে জানানো হয়েছে। আশা করছি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমাদের মনে হচ্ছে ঘটনাটি জানাশোনার মধ্যে। তথ্য-উপাত্ত অনুযায়ী চোর শনাক্তের কাজ চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স