সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ছাতকে ফজল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:৪৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:৪৩:৫০ অপরাহ্ন
ছাতকে ফজল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পুরান নোয়াকুট গ্রামের দিনমজুর ফজল মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেলে ছনবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পুরান নোয়াকুট জামে মসজিদের মুতাওয়াল্লি ও এলাকার বিশিষ্ট মুরব্বি কাচা মিয়া। যুবনেতা আফতাব হোসেন জিসান ও তাজ উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রাসেল, ডা. হুমায়ুন আহমদ, জিয়াউল হক, ইকবাল হোসেন, নূর আহমদ, আব্দুল করিম, নিহতের ভাতিজা নাজমুল ইসলাম, জামাল উদ্দিন, মখলিছুর রহমান ও আল-আমিন খানসহ আরও অনেকে। বক্তারা জানান, গত ৪ মার্চ মসজিদের তহবিলের টাকার হিসাব নিয়ে গ্রামবাসীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ফজল মিয়া মসজিদের তহবিলের হিসাব চাইলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে ফজল মিয়ার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বক্তারা আরও বলেন, নিহত ফজল মিয়া ছিলেন দরিদ্র দিনমজুর। তার মৃত্যুর পর পাঁচজন অপ্রাপ্তবয়স্ক সন্তানকে নিয়ে তার স্ত্রী মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের দ্রুত গ্রেফতার করা না হলে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, বারকি ¤্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস