সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

দোয়ারাবাজারে বসতঘর নির্মাণে বাধা ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৩০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৩০:১১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বসতঘর নির্মাণে বাধা ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যে অপপ্রচারের মাধ্যমে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, শ্যামারগাঁও গ্রামের মৃত নিয়ামত উল্লাহর পুত্র আমির উদ্দিন ও তার ভাইয়েরা লাফার্জ বিওপি ক্যাম্প সংলগ্ন নিজেদের জমিতে দীর্ঘ কয়েক বছর যাবত টিনসেড ঘর তুলে বসবাস করে আসছেন। সম্প্রতি তারা পুরনো ঘর ভেঙে দালান নির্মাণের কাজ শুরু করলে বাধার মুখে পড়েন। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর নির্মাণকাজ শুরু হওয়ার পরপরই পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের আব্দুস সালাম ও আশরাফ আলীসহ একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র আমির উদ্দিনের পরিবারকে নানাভাবে হুমকি দিতে থাকে। তাদের কথা না শুনলে ঘর নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই দাবি পূরণ না করায় তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে। চক্রটি প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে সংবাদ প্রচার করে পরিবারটিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে। অবিলম্বে এই হয়রানি বন্ধ, মিথ্যা অভিযোগ ও মামলা প্রত্যাহার এবং প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানান এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আমির উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল কাদির, হাবিবুর রহমান, হেলাল মিয়া, তাজ উদ্দিন, সরিয়ত উল্লাহ, মিমবর আলী, খোয়াজ আলী, আলী হোসেন, শেখ ফরিদ, বাবুল মিয়া প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখেছি। আমির উদ্দিন তার পৈতৃক বৈধ স¤পত্তিতেই ঘর নির্মাণ করছেন। এটি কোনো খাল নয়, বরং ফসলি জমির পানি চলাচলের সামান্য পথ। তিনি পানি চলাচলের পর্যাপ্ত জায়গা রেখেই কাজ করছেন। অথচ পূর্ব ঘিলাতলীর একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা