সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল

পলাশ ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:২৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:২৩:৩৭ পূর্বাহ্ন
পলাশ ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা জামায়াতে ইসলামী’র নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার সভাপতি ফারুক উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হোসেন আহমদ, পলাশ ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম এবং দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল আমিন। সভা পরিচালনা করেন আলমগীর জলিল। এ সময় সংগঠনের সদস্য মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স