সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:১৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:১৯:৩০ পূর্বাহ্ন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো. শিমুল আলী। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, মিরপুর ইউপি সদস্য নেওয়ার হোসেন, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্শেদুল আলম প্রমুখ। এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা আবাসিক (বিদ্যুৎ) উপসহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক আবদুল হাকিম, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান খান, মিরপুর ইউপি সদস্য আবু খালেদ, খলিল উদ্দিন, পরিসংখ্যান অফিসের রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক