সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

অন্যায় সুবিধা নিতে না পেরে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন পাউবো কর্মকর্তা শেখ ফরিদ : ইউএনও বরকত উল্লাহ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:১৮:৪৮ পূর্বাহ্ন
অন্যায় সুবিধা নিতে না পেরে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন পাউবো কর্মকর্তা শেখ ফরিদ : ইউএনও বরকত উল্লাহ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেছেন, কঠোর তদারকির কারণে অন্যায় সুবিধা নিতে না পেরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা শেখ ফরিদ মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জনপ্রতিনিধি ও পিআইসি কমিটির সদস্যরা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং কয়েকজন পিআইসিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি নজমুদ্দীন, চিলাউড়া-হলদিপুর ইউপি সদস্য ও পিআইসি কমিটির সভাপতি লিলু মিয়া, পিআইসি কমিটির সভাপতি আবুল হোসেন, সদস্য সচিব রুবেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক আলী আছগর ইমন এবং সদস্য শাহ ফুজায়েল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, বিভিন্ন পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য তেরা মিয়া, মফিজুর রহমান, অনিল চন্দ্র দাস, রিতি মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, বাবুল দাস, ডা. শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। সভায় পিআইসি কমিটির সদস্যরা তাদের কাজের বিল দ্রুত পরিশোধের দাবি জানান এবং কয়েকজন পিআইসিকে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ইউএনও মো. বরকত উল্লাহ বলেন, এসব অপপ্রচারে আমাকেও জড়ানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে কোন অনিয়ম-দুর্নীতি হয়নি। কোন প্রকার অর্থ লেনদেনের প্রশ্নই আসে না। উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। প্রকৃত বিষয় হচ্ছে, জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষায় ৩৭টি পিআইসির মাধ্যমে বাঁধের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এতে প্রতিটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নে এসও শেখ ফরিদের ভূমিকা রয়েছে। আমি শুধু সভাপতি হিসেবে প্রতি স্বাক্ষর করেছি। আমাদের কঠোর তদারকির কারণে শেখ ফরিদ অন্যায় সুবিধা নিতে না পারায় মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু