মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না : ডোনাল্ড ট্রাম্প
- আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৫:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৩:০৫:১৯ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রা¤প বলেন, ইরানের নতুন যেকোন নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি ‘টিকতে পারবেন না’।
ট্রা¤প বলেন, ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হয়, সেটাই তিনি চান। আমি চাই না কাউকে পাঁচ বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের (ইরানের) হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক।
ইরানের কর্মকর্তারা ট্রা¤েপর এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘শুধুমাত্র ইরানের জনগণের বিষয়’। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ তিনি নাকচ করে দেন।
ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এরই মধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ভোট দিয়েছে।
এর আগে ট্রা¤প আরেক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, এই নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান তিনি। একই সঙ্গে সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত খামেনির ছেলে মুজতবা খামেনিকে ‘দুর্বল’ আখ্যা দেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার উত্তরসূরি হিসেবে ছেলে মুজতবা খামেনির নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক