সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল
র‌্যাবের অভিযান

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৫:০৪ পূর্বাহ্ন
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে ৪৮ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে রবিবার (৮ মার্চ) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার জুবিলী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রতন মিয়া (৪৮)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া বাজার এলাকার মহর আলীর ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, নিহত নারী গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। অভিযুক্ত রতন মিয়ার প্ররোচনায় তিনি তার প্রথম স্বামীকে তালাক দেন। পরে নানা কৌশলে ও চাপে ফেলে ভিকটিমের দুই ছেলের অজান্তে তাকে বিয়ে করেন রতন মিয়া। বিয়ের বিষয়টি জানতে পেরে ভিকটিমের ছেলেরা আপত্তি জানালে এ নিয়ে পারিবারিক বিরোধ শুরু হয়। এক পর্যায়ে তারা তাদের মাকে অভিযুক্ত রতন মিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দেন। বিষয়টি জানতে পেরে রতন মিয়া ভিকটিম ও তার দুই ছেলেকে হত্যার হুমকি দেয়। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ বিকাল আনুমানিক ৩টার দিকে ভিকটিম বাসায় ফেরার সময় শ্রীপুর থানার কেওয়া বাজার এলাকার ভাড়া বাসার সামনে পৌঁছলে রতন মিয়া তার পথরোধ করে। এ সময় স¤পর্ক ছিন্ন করার বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল বাকবিত-া ও হাতাহাতি হয়। একপর্যায়ে রতন মিয়া কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে ভিকটিমের পিঠের বাম পাশে সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত নারীর ছেলে বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ এবং র‌্যাব-১ সিপিএসসি গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল ৮ মার্চ রাত ৯টা ১০ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জুবিলী উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গাজীপুর জেলার শ্রীপুর থানায় মামলা নং-২৪, তারিখ ৭ মার্চ ২০২৬, ধারা ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা

নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা