সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৩:৫৭ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশনসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে রবিবার (৮ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিরাই উপজেলার ৮নং তাড়ল ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন ধল বাজারে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে মোট ৮০ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৭ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হলে সেদিনই তাদের সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে সোমবার (৯ মার্চ) রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিদায়কালীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার সুজন পুরকায়স্থ। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিনের উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। পাশাপাশি ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ চক্ষু ক্যা¤েপ বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ