সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

বিয়ে বাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৩৪:৩৬ পূর্বাহ্ন
বিয়ে বাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত
স্টাফ রিপোর্টার :: বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হলো হৃদয়বিদারক শোকে। আলোকসজ্জার বৈদ্যুতিক তারে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে তাহিরপুরে সুজিত বর্মণ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে বাড়িতে বিয়ের আনন্দ-উৎসব চলছিল, সেই বাড়িতেই এখন স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুরের খলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মণ ওই গ্রামের সত্যময় বর্মণের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে একই গ্রামের অনিল বর্মণের বাড়িতে তার শ্যালিকার বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয় এবং বৈদ্যুতিক তার টানানো ছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত সুজিত বর্মণ আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে বিদ্যুৎ¯পৃষ্ট হয়। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করায় শিশুটির মৃত্যু হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। গ্রামের মানুষও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স