সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে

খন্দকার ও মিজান ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৩১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৩১:২৩ পূর্বাহ্ন
খন্দকার ও মিজান ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: পরিবেশ আইন অমান্য করে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) দুপুরে পরিচালিত মোবাইল কোর্টে দুটি ইট ভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটা দুটির আগুন নিভিয়ে দিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর কতিপয় ধারা লঙ্ঘন করায় সদর উপজেলার বালিকান্দি বিরামপুর এলাকার মেসার্স খন্দকার ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং হালুয়ারঘাট এলাকার মেসার্স মিজান ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক ধার্যকৃত মোট ৩ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটা দুটির আগুন নিভিয়ে দিয়ে যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, ছাড়পত্র ছাড়াই ইট প্রস্তুত ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় দুইটি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তাদের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হকসহ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ