সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:২৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:২৪:২১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে জমিয়তের উদ্যোগে ইফতার মাহফিল
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা জমিয়তের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রোববার পৌর শহরের একটি রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে ইফতারপূর্ব আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুর আহমদ কাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মুনইম শাহিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাসমত উল্লাহ খান, মুফতি শামীম আহমদ, পৌর সভাপতি আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি হাবিব সালেহ, ফয়েজ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের জাহাঙ্গীর আলম খান, সাংবাদিক আবদুল ওয়াহিদ প্রমূখ। এ সময় ব্যবসায়ী আবদুস সামাদ, জমিয়ত নেতা হাফিজ শাহিনুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, হিফজুর রহমার তালুকদার জিয়া, ডা. শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ও অর্থায়নে ছিলেন হাম্মাদ আহমদ গাজী নগরী ও মাওলানা আবদুল কাইয়ূম কামালী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক