সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

বিশ্ব নারী দিবসে ভার্ডের গণ চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫৬:৪৪ অপরাহ্ন
বিশ্ব নারী দিবসে ভার্ডের গণ চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার - সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণ চক্ষু পরীক্ষা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসন সুনামগঞ্জ ও মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে এবং অরবিস ইন্টারন্যাশনালের কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রকল্পের অর্থায়নে ইকবালনগরস্থ ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং গণ চক্ষু পরীক্ষা ক্যা¤প জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণ চক্ষু পরীক্ষা ক্যাম্পে মোট ২৫০ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৮১ জন রোগীর চশমা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং ১৫ জন দরিদ্র রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জ, অরবিস ইন্টারন্যাশনাল ও পিকেএসএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু