সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫৩:৪০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইও ও ভার্ড-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্বম্ভরপুর ওয়েভ-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়ার সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রজতকান্তি দাস, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌর রহমান, ডা. সুমন চন্দ্র বর্মণ, পলাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তার ও পিএফজি সদস্য গোলাপ মিয়া। অনুষ্ঠানে রাজনীতিতে অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে ওয়েভ-এর পক্ষ থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন ওয়াইপিএজির শামসুল কবির, ভার্ড-এর ম্যানেজার সাইদুল ইসলাম ও ইরার অর্পিতা রানী। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর ওয়েভ-এর স্বপ্না, ফুলমালা, আজিজা খাতুন, সংগীতা হাজং, উর্মিলা হিজড়া, রুবিয়া, আফরোজা জামান, মিনারা আক্তার, সুইটি পাল, সুমাইয়া আক্তার, পাপিয়া আক্তার, রতœা রানী, শান্তনা, পিস অ্যাম্বাসেডর সিরাজ খন্দকার, পিএফজি সদস্য গোলাপ মিয়া ও ওয়াইপিএজির শামসুল কবিরসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি