সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৫২:১৭ অপরাহ্ন
জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর সরকারী কলেজের প্রভাষক অশেষ কান্তি দে, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী তানজিনা বেগম প্রমুখ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মো. উনু মিয়া, ইসলামী ফাউন্ডেশনের নুরুজ আলী, উপজেলা জামায়াতের মাওলানা নেছার উদ্দিন, সাংবাদিক হুমায়ূন কবির, ডা. শাহীন আলম, বিপ্লব দেবনাথ, মাহবুব হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ফাহিমা বেগম ও গীতাপাঠ করেন মুক্তা রাণী দাস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী