সুনামগঞ্জ , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদ হত্যায় স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৩৯:২৭ পূর্বাহ্ন
ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদ হত্যায় স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদ হত্যা মামলায় নিহতের স্ত্রী নূরেজা বেগম ও শ্যালিকা রংমালা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে জামালগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে চাঞ্চল্যকর এই মামলায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে নয়াহালট গ্রামের অটোরিকশা চালক সাদিকুর রহমানকে গ্রেফতার করেছিল পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১ মার্চ ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে ঠেলাগাড়ি নিয়ে বাসা থেকে বের হন নিহত আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে ৫ মার্চ জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর ব্রিজের দক্ষিণ পাশে লক্ষ্মীপুর বাজারগামী সড়কের পাশে একটি ধান ক্ষেতের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে নিহতের ভাই জুয়েল মিয়া বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পরই তদন্তে নামে থানা পুলিশ।
জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানান, প্রাথমিক তদন্তে নিহতের স্ত্রী নুরেজা বেগম ও নিহতের শ্যালিকা রংমালাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শুক্রবার একই মামলায় সাদিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স