সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

অনুভবের অলিন্দ’ গ্রন্থের পাঠ উন্মোচন

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:২১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:২৩:৪৩ পূর্বাহ্ন
অনুভবের অলিন্দ’ গ্রন্থের পাঠ উন্মোচন
স্টাফ রিপোর্টার ::
আশ্রাফুল আলম মো. নুরুল হুদার একক গ্রন্থ (নিবন্ধ) ‘অনুভবের অলিন্দ’র পাঠ উন্মোচন হয়েছে। শনিবার (৭ মার্চ) বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা’র সভাপতিত্বে দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার (অনলাইন) স¤পাদক রাহমান তৈয়বের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন এবং লেখক ও গবেষক সুখেন্দু সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) বাহা উদ্দিন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কবি ও স¤পাদক ফজলুল হক দোলন, দিগেন্দ্র বর্মণ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. মশিউর রহমান, সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের উপসকারী নিবন্ধক কবি ও লেখক মোহাম্মদ মাসুদ আহমদ, জাউয়াবাজার ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) দুলাল মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, লেখক ও গবেষক মো. মোছায়েল আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মণ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রাষ্ট্র (বিজ্ঞান) মনিরা আক্তার, কালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুন নেছা লিলি, ভৈষভেড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাউর রহমান, শিক্ষক ও সাংবাদিক মো. সুহেল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনুভবের অলিন্দ একটি ভালো মানের বই। বইটির ভেতরের লেখার সাথে নামকরণ যথার্থ হয়েছে। এই বইটি বর্তমান প্রজন্মের একটি চমৎকার নির্দেশক। আমাদের বিশ্বাস বইটি পড়লে সবাই উপকৃত হবেন। বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা বলেন, এটি আমার প্রথম বই। ইহজাগতিক সার্বিক কল্যাণকর ভাবনা থেকে এই বইয়ের সৃষ্টি। চেষ্টা করেছি ভালো কিছু লেখার। বাকিটা পাঠকের মূল্যায়নের বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক বিজন সেন রায়, মাওলানা আবু সাইদ, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তোরাব, কবি একরামুল হক সেলিম, সাংবাদিক আল হেলাল, আবিদ উদ্দিন, দিলীপ কুমার দাস, মোহাম্মদ নুর, তানভীর আহমেদ, আদিল আরমান, মো. তকবীর হোসেন, আল আমিন, গীতিকার মাজহারুল ইসলাম, এস এম আতিকুর রহমান, মো. নুরুল মোত্তাকিন, নওরিন হক নিটোল, ইভান মনির, মাজহারুল হক পল্লব, মোবারক হোসেন, মো. মোহাইমিনুল হক পরাগ, হীরক দাস, মো. আব্দুল হক, মারুফ হক তামিম, মেছবাহুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স