সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ভেঙে দেয়া হয়েছে জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:১৩:১৯ পূর্বাহ্ন
ভেঙে দেয়া হয়েছে জগন্নাথপুর পৌর শহরের বিকল্প সেতু
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের একটি বিকল্প সেতু ভেঙে দেয়া হয়েছে। পৌর শহরের নলজুর উপর আর্চসেতু নির্মাণকালীন সময়ে হেলিপ্যাড হয়ে সিএ মার্কেট পর্যন্ত বিকল্প স্টিল সেতু নির্মাণ করা হয়েছিল। এখন আর্চসেতুর কাজ সম্পন্ন হওয়ায় ৫ মার্চ সেই বিকল্প সেতুটি ভেঙে দেয়া হয়। স্থানীয় ভুক্তভোগীরা জানান, এ বিকল্প সেতুটি আরো কয়েক মাস থাকার প্রয়োজন ছিল। কারণ আর্চসেতুর কাজ শেষ হওয়ার সাথে সাথে শহীদ মিনার এলাকার সেতুটি ভেঙে ফেলা হয়। নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি ভেঙে দিলেও বিকল্প পথ রাখা হয়নি। ফলে বর্তমানে একমাত্র আর্চসেতুই ভরসা। এখানেও প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। বিকল্প সেতুটি থাকলেও চলাচলের আরেকটি রাস্তা থাকতো। সেতুটি ভেঙে দেয়ায় আর কোন বিকল্প রাস্তা রইলো না। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, নদীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে হেলিপ্যাড-সিএ মার্কেট বিকল্প সেতুটি ভেঙে দেয়া হয়েছে। শহীদ মিনার এলাকায় নতুন ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। এখানে বিকল্প হিসেবে বাঁশের সেতু নির্মাণ করা হবে। পৌর শহরে গাড়ি পার্কিংয়ের কারণে আর্চব্রিজে যানজটের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু