সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

বিশ্বম্ভরপুরে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:১০:০৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার নতুনপাড়া এলাকায় জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, নির্বাচনে জয় নিশ্চিত না হওয়া কোনো পরাজয় নয়। ইসলামের খেদমতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাওয়াই প্রকৃত জয়ের পথে এগিয়ে যাওয়া। তাই দ্বীনের খেদমতে সবাইকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আমির মাওলানা হারিস উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল্লাহ। এছাড়া বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ শামসুল ইসলাম, নায়েবে আমির সুলতান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা নুর আহমদ, মুফতি হুসাইন সারওয়ার, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সভাপতি নুরুল আলম সাগর, হোসেন আহমদ, মাওলানা আব্দুল হামিদ, নুর আহমদ, শাহ শফিক, নুরুল আমিন প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ