রঙ্গারচরে জুয়া খেলার সময় ৬ জন আটক
- আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:০৭:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:০৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সমেদনগর গ্রামে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমেদনগর গ্রামের বাসিন্দা জামাল মিয়ার একতলা পাকা বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তারা তাস দিয়ে জুয়া খেলছিল বলে জানা গেছে।
আটককৃতরা হলেন- সমেদনগর গ্রামের জামাল মিয়া (৩৫), বনগাঁও গ্রামের মোহাম্মদ শামসুল হক (৫০), সমেদনগর গ্রামের মো. শাহ আলম (৪০), বনগাঁও গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৮), মো. ইয়াসিন (২৬) এবং দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের মো. রহিম আলী (৪৬)।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ