সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

অল্প বিনিয়োগে বেশি লাভ, হাওরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪১:১১ অপরাহ্ন
অল্প বিনিয়োগে বেশি লাভ, হাওরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ
স্টাফ রিপোর্টার :: বাজারে বাদামের ভালো চাহিদা ও অধিক লাভের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে দিন দিন বাড়ছে বাদাম চাষের প্রতি কৃষকদের আগ্রহ। বিশেষ করে তাহিরপুরসহ জেলার সীমান্তবর্তী ও উঁচু এলাকার বিস্তীর্ণ জমিতে এখন সবুজ বাদাম গাছের সমারোহ দেখা যাচ্ছে। বাতাসে দুলছে বাদাম গাছের সবুজ পাতা, আর সেই সঙ্গে দুলছে কৃষকের নতুন স্বপ্ন। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় বাদাম চাষ এখন জেলার অনেক কৃষকের কাছে সম্ভাবনাময় ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের মতে, অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। তাই দিন দিন এ ফসলের আবাদ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪১০ হেক্টর জমিতে বাদাম চাষ স¤পন্ন হয়েছে। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের এক কৃষক জানান, বাদাম চাষ করে লাভবান হওয়া যায়। এবার ফলন ভালো হবে বলে আশা করছি। তবে এখন বৃষ্টির খুব প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় চারা গাছের বৃদ্ধি কিছুটা ব্যাহত হচ্ছে, যা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা ভালো ফলন পেতে পারেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চল ও উঁচু জমিতে বাদাম চাষের সম্ভাবনা রয়েছে। কৃষকরা আগ্রহ দেখালে ভবিষ্যতে জেলাজুড়ে এ ফসলের আবাদ আরও বাড়ানো সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু