সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পূর্ব ইব্রাহীমপুর ইসলামী যুব সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:২৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:২৯:১১ অপরাহ্ন
পূর্ব ইব্রাহীমপুর ইসলামী যুব সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহীমপুর ইসলামী যুব সমাজকল্যাণ সংস্থার নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ইব্রাহীমপুর এলাকায় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন জোরদার করতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পূর্ব ইব্রাহীমপুর ইসলামী যুব সমাজকল্যাণ সংস্থা। শুক্রবার বিকেলে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহরের পূর্ব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আবু সাইদ, মাও. আনোয়ার হোসাইন, পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জয়নাল আবেদীন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবিদুর রহমান, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সংগঠনের সভাপতি শাহ আলম সেরুল, সাধারণ স¤পাদক জিয়া আনসারী, শিক্ষা স¤পাদক হোসাইন আহমদ আনিছ, ক্রীড়া স¤পাদক মনিরুজ্জামান রবিন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ স¤পাদক শহীদুল ইসলাম রফু। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। তারা বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, মসজিদ কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর