সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:১২:৪৪ পূর্বাহ্ন
টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট ছবি: নির্মাণকৃত দালান
শহীদনূূর আহমেদ, দোয়ারাবাজার থেকে ফিরে :: টিলা কেটে সরকারি জমিতে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে। ইউনিয়নের টেবলাই বাজারে ব্রিটিশের সড়কের পূর্ব পাশে এই মার্কেটে নির্মাণকাজ করছেন চেয়ারম্যান ও তার স্বজনরা। সরকারি জায়গার আকার আকৃতি পরিবর্তন করে মার্কেট নির্মাণে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। একজন জনপ্রতিনিধির এমন কাজে নিন্দা জানিয়েছেন সচেতনমহল। সরেজমিনে দোয়ারাবাজার উপজেলা টেবলাই বাজারে গিয়ে দেখা যায়, সরকারি টিলা কেটে সমতল করে নির্মাণ করা হচ্ছে ৩ তলাবিশিষ্ট ভবন। যে ভবনের চারটি করে কক্ষ রয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান আব্দুল হামিদ ও তার মেয়ের জামাই এই ভবন নির্মাণ করছেন। তারা এলাকার প্রভাবশালী বলে জানান তারা। স্থানীয় বাসিন্দা মুকুল মিয়া বলেন, সারা বাজার খাস। চেয়ারম্যানের জায়গাও খাস জমি। সবে ঘর বানার চেয়ারম্যানও ঘর বানাইতাছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, যতদূর জানি সরকারি জায়গায় স্থায়ী ভবন তৈরি করতে হলে অনুমোদনের প্রয়োজন। এখানে চেয়ারম্যান ভবন করছেন তিনি অনুমতি আনছেন কি-না আমরা জানিনা। তবে সরকারি জায়গায় ভবন হবে অনুমতি নেয়া প্রয়োজন বলে মনে করেন এই বাসিন্দা। সরকারি জায়গায় ভবন তৈরির সত্যতা স্বীকার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, সারা বাজার এলাকা খাস। আমি যেখানে মার্কেট করতেছি সেটাও খাস। চেয়ারম্যান হিসেবে সরকারি জায়গায় ভবন তোলা আইনবিরোধী হলেও আমরা অনেকবার বাজারে ভিটার মালিকানা নিয়ে ভূমি অফিসে আবেদন করেছি। আমি প্রভাব খাটিয়ে ভবন তুলছি না। সবাই জানে আমি কেমন। আমার সাথে আরও দুয়েকজন মালিক রয়েছেন এই ভবন তোলার সাথে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এসিল্যান্ড পাঠিয়ে চেয়ারম্যানকে কাজ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে। যদি তিনি নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার