সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচন: মাঠে নামছে সম্ভাব্য প্রার্থীরা

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন
তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচন: মাঠে নামছে সম্ভাব্য প্রার্থীরা
স্টাফ রিপোর্টার::
জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বেজেঁ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়৷ চায়ের ষ্টল থেকে রাজনৈতিক অঙ্গে চলছে ব্যাপক আলোচনা। ইতোমধ্যে সাম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ মহিলা)পদে প্রার্থীদের পক্ষে তাদের সমর্থিত নেতার কর্মী সমর্থকগন নাম প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক সহ বিভিন্ন ভাবে।
তবে এক দুজন প্রার্থী আকার ইঙ্গিতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেও আনুষ্ঠানিক ভাবে এখনও কোনো প্রার্থী নিজেকে প্রার্থী হিসাবে প্রকাশ করেনি। *** তবে আলোচনা সমালোচনায় উঠে আসা প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থীদের সংখ্যা বেশী। আর জামায়াতে ইসলামী রয়েছে। এই পর্যন্ত ঘোষিত ও অঘোষিতসহ ১২জন প্রার্থীর বেশী রয়েছে আলোচনায়।
যাদের নাম শুনা যাচ্ছে,তাদের মধ্যে উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,যুগ্ম আহবাক ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন,উপজেলা বিএনপি নেতা ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম,উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম,তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শফি আলম তালুকদার, উপজেলা যুবদল আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এনাম,বিএনপি নেতা রুহুল আমীন প্রমুখ। এদিকে জামায়াতে ইসলামী নেতা ও সিলেট মডেল নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশন চেয়ারম্যান প্রভাষক মাওলানা মোঃ দিলশাদ এবং আওয়ামীলীগ নেতা ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন এছাড়াও মিঠু রঞ্জল পাল নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে যানা গেছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে অনেকেরই নাম শুনা যাচ্ছে।
উপজেলার সচেতন মহল বলছেন,ক্ষমতার মোহে নয় বরং অবহেলিত মানুষের পাশে থেকে জনসেবার মানসিকতা নিয়েই নির্বাচনে আসা উচিত। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে এবং ভোটারদের মাঝেও আলোচনায় আসা প্রার্থী আর আলোচনায় না আসা ভাল আর যোগ্য প্রার্থীদেরকে নিয়েও আলোচনার সৃষ্টি হয়েছে।
ভোটারগন বলছেন,ভোটের আগে অঙ্গিকার করে পরে পাওয়া যায় না। আর এক মুখে বহু রুপ দেখানো থেকে বিরত থেকে উপজেলাকে জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসন হিসাবে গড়ে তোলে,দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান,সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা,কৃষক,শ্রমিক, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ,শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাস্তবসম্মত এবং টেকসই উন্নয়ন সাধন যিনি করতে পারবে বলে মনে করবো এবার তাকেই ভোট দিবেন। লোক দেখানো বক্তব্য আর নয়। একাধিক প্রার্থীগনের সাথে কথা বললে তারা জানিয়েছেন,দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষদেরকে ঐক্য বদ্ধ ভাবে পাশে নিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল উন্নয়ন সম্ভব আর সেই কাজটি করতে চান। যেন বিগত দিন গুলোর মত উন্নয়ন বঞ্চিত হতে না হয় উপজেলা বাসীকে। এছাড়াও উপজেলার অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করতে ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেন।
তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া জানান,উপজেলা নির্বাচনের জন্য উপজেলার অনেকের নাম শুনা যাচ্ছে তবে দলীয় প্রতিকে নির্বাচন হবে কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি। যদি দলীয় প্রতিকে নির্বাচন হয় তাহলে দলের জন্য নিবেদিত ও যোগ্য প্রার্থী নির্বাচিত করে কেন্দ্রে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি