সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জগন্নাথপুর হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৯:২২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৯:২২:৩৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে। হাসপাতাল সূত্র জানায়, গত ২ মার্চ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সাজাদ মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। এর মধ্যে ৫ মার্চ (বৃহস্পতিবার) ভোর রাত ৪টার দিকে হাসপাতালের তৃতীয়তলা থেকে নিচে পড়ে যান রোগী সাজাদ মিয়া। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওসমানীতে নিয়ে যাওয়ার পর হতভাগ্য সাজাদ মিয়ার মৃত্যু হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডা. তানজিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর