সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
বৃষ্টির জন্য হাহাকার

ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:২০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:২২:০৯ অপরাহ্ন
ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক
শহীদনূর আহমেদ::
টানা প্রায় পাঁচ মাস ধরে বৃষ্টির দেখা নেই। পানির অভাবে ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। বোরো মৌসুমে এমন চরম পানি সংকটে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা। বৃষ্টির অভাবে হাওরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও হাহাকার। চলতি বোরো মৌসুম শুরুর পর থেকেই পানির সংকটে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেচের অভাবে অনেক ধানক্ষেতে দেখা দিয়েছে রোগবালাই। কোথাও খরায় ধানগাছ পুড়ে যাচ্ছে, আবার কোথাও পোকামাকড়ে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে ফসল। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, জেলার অধিকাংশ হাওরে সেচ ব্যবস্থার তেমন সুযোগ নেই। প্রাকৃতিক জলাধার ও বৃষ্টির পানির ওপর নির্ভর করেই বোরো আবাদ করতে হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তি অসময়ে জলমহাল শুকিয়ে ফেলার কারণে সেচ সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এর সঙ্গে চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় ফসলি জমিতে চরম পানি সংকট দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সেচ সংকট নিরসনে সরকারিভাবে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় বোরো চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষকদের মধ্যে বাড়ছে আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তা।
সরেজমিনে সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওর ঘুরে দেখা যায়, অধিকাংশ জমিতেই পানির তীব্র সংকট রয়েছে। হাওরের উজান এলাকার অনেক জমি পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। সেচের বিকল্প ব্যবস্থা না থাকায় কৃষকরা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন।
বড়ঘাট এলাকার কৃষক নজির আলী জানান, তিনি ছয় খানি জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। কিন্তু পানির অভাবে জমির মাটি ফেটে গেছে, ধানগাছ লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। প্রায় ৫০ বছর বয়সী এই কৃষক কোনো উপায় না পেয়ে সার ছিটিয়ে ধানগাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। হতাশা প্রকাশ করে নজির আলী বলেন, “ধান রোপণের পর থেকেই জমিতে পানির সংকট। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এতদিনেও মেঘ-বৃষ্টির দেখা নেই। ধানগাছ মরে যাচ্ছে। বৃষ্টি না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। আমার মতো হাওরের অনেক কৃষকেরই একই অবস্থা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়েও কিছু বেশি জমিতে আবাদ হয়েছে। এতে প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বৃষ্টিপাত না হওয়ায় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, অন্যান্য বছরের চেয়ে এবারের বছরটি ব্যতিক্রম। এবারের বোরো মৌসুমে বৃষ্টিপাত হয়নি। বিভিন্ন হাওরে সেচের সংকট দেখা দিয়েছে। খরায় ধানগাছ আক্রান্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে ধানগাছ পোকামাকড়ে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। তবে আশার কথা হচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভবানা রয়েছে। বৃষ্টি হলে ফসলি জমি স্বাভাবিক হয়ে উঠবে। এদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় হাওর এলাকার মাঠ-ঘাট শুকিয়ে গেছে। মাঠে ঘাস না জন্মানোয় গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। ফলে গবাদিপশুর মালিকরাও পড়েছেন বিপাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা