সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে ওয়েভ-এর মানববন্ধন

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:০১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:০১:৪০ পূর্বাহ্ন
জামালগঞ্জে ওয়েভ-এর মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), জামালগঞ্জ। বুধবার দুপুরে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভ জামালগঞ্জের সমন্বয়কারী ও জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনারা আক্তার এবং পরিচালনা করেন যুগ্ম সমন্বয়কারী সানিয়া আখি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জামালগঞ্জ পিএফজির নারী অ্যাম্বাসেডর বীণা রানী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিএফজি অ্যাম্বাসেডর ও ভীমখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলেয়া বেগম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার ও জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক স¤পাদক আল আমীন। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর একে কুদরত পাশা। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক মহিলা স¤পাদিকা খালেদা আক্তার, অর্চনা দাস, বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আয়শা ছিদ্দিকা, সাবেক সভাপতি কল্পনা আক্তার, সারমিনা আক্তার, সালমা খাতুন, রুমেনা আক্তার, মারিয়া আক্তার প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং নারী ও কন্যার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, আজকের সাহসী পদক্ষেপই আগামীর ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সুরক্ষিত নারী ও কন্যাই গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স