সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

দিরাইয়ের তিন গ্রামে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে ৭৮৫ পরিবার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:০০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:০০:৫০ পূর্বাহ্ন
দিরাইয়ের তিন গ্রামে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে ৭৮৫ পরিবার
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তিনটি গ্রামের ৯৫৪টি পরিবারের ওপর জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য চূড়ান্ত করে সার্ভারে জমা দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন দিরাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার। জানা গেছে, জেলার ১২ উপজেলার মধ্যে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এসব গ্রামের মোট ৯৫৪টি পরিবারে জরিপ চালানো হয়। পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ওই তিন গ্রামে বিভিন্ন সরকারি ভাতার আওতায় উপকারভোগী রয়েছেন। বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি কর্মসূচির চাল পাচ্ছেন ৩৪ জন এবং খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাচ্ছেন ৪১ জন। সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার জানান, দফায় দফায় তিনটি গ্রামে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত তথ্য জমা দেওয়ার সময়সীমা ছিল। যাচাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প