সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল

জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল সেবাবঞ্চিত মানুষ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন
জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল সেবাবঞ্চিত মানুষ
সামছুল ইসলাম সরদার::
চরম জনবল সংকটে ধুঁকছে দিরাই হাসপাতাল। ফলে আশানুরূপ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাওরপাড়ের গরিব অসহায় মানুষজন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসন বিভাগ সূত্রে জানাযায়, ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৩ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে এসিস্ট্যান্ট সার্জনের ১৬ জনের মধ্যে একজনও নেই, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ৪টি পদই শূন্য, অফিস সহকারী ৭ জনের মধ্যে একজনও নেই। তাছাড়া পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ডবয়, নিরাপত্তা প্রহরী, আয়া, মালিসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদ বহু দিন ধরে শূন্য থাকায় হাওরবাসী কাক্সিক্ষত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। হাসপাতালে ভর্তি একাধিক রোগীর সাথে আলাপ করলে তারা জানান, ৫০ শয্যার হাসপাতালটিতে শয্যার চেয়ে অধিকাংশ সময় রোগী বেশি থাকেন। সিট স্বল্পতার কারণে রোগীদের বারান্দায় পড়ে থাকতে হয়। ভাটি বাংলা সমবায় সমিতির পরিচালক প্রশান্ত সাগর দাস বলেন, হাসপাতালে সুন্দর বিল্ডিং, সুন্দর পরিবেশ থাকলেও ডাক্তার ও টেকনেশিয়ানের অভাবে আমরা হাওরবাসী কাক্সিক্ষত চিকিৎসা সেবা পাচ্ছিনা। হাসপাতালে গিয়ে দেখেছি আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সি বিভাগে সেবা গ্রহিতাদের ভিড়। প্রয়োজনের তুলনায় চিকিৎসক না থাকায় চিকিৎসকদের হিমশিম পেতে হচ্ছে আর আমরাও সেবা পাচ্ছি না। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি- চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিন, যাতে আমাদের হাওরবাসীর উন্নত চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান দিরাই হাসপাতাল প্রাণ ফিরে পায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত তালুকদার বলেন, চরম জনবল সংকটে আমাদের হাসপাতাল। আমাদের ডিপার্টমেন্টের সেবা ছাড়া ও বাড়তি ডিপার্টমেন্টে সেবা দিয়েও হাওরবাসীকে কাক্সিক্ষত সেবা দিতে পারছি না। জনবল সংকটের কারণে আমাদের ইচ্ছে থাকা সত্বেও কাক্সিক্ষত সেবা দিতে পারছি না। অনেক সময় বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের অশোভন আচরণ সহ্য করতে হয়। আমরা আশাবাদী অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাওরপাড়ের গরিব অসহায় মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজন জনবল নিয়োগ প্রদান করবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর চন্দ্র দাস বলেন, এই হাসপাতালে প্রতিদিন দিরাই ছাড়াও আশপাশের শাল্লা এবং শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অনেক রোগী আসেন। চিকিৎসকসহ গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় আমাদের সদিচ্ছা থাকা সত্বেও আমরা হাওরবাসীকে কাক্সিক্ষত সেবা দিতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনবল সংকটের বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। আমরা আশাবাদী কর্তৃপক্ষ হাওরের অসহায় মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অচিরেই প্রয়োজনীয় জনবল নিয়োগ দিবেন। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জনবল সংকটের বিষয়টি আমি জানি। হাওরপাড়ের গরিব-অসহায় সেবা বঞ্চিত মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। আমি আশাবাদী কর্তৃপক্ষ হাওরপাড়ের অসহায় মানুষের কথা চিন্তা করে জনবল নিয়োগ দানে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স