সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এমপি নূরুল ইসলাম

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৬:৩৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৬:৩৩:৫৮ পূর্বাহ্ন
মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এমপি নূরুল ইসলাম
স্টাফ রিপোর্টার :: মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও সকল ধরনের অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুল। তিনি বলেছেন, নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মকারীরা কোনো আশ্রয়-প্রশ্রয় পাবে না। সোমবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল বলেন, প্রশাসনকে অনিয়ম ও অপরাধ দমনে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, হাওরাঞ্চলের উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে সংসদ সদস্য সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর আগে সকালে বিশ্বম্ভরপুর উপজেলায় পৌঁছলে প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি