সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৬:২৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৬:২৯:৫১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার :: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার (২ মার্চ) দুপুরে চেম্বারের নিজস্ব হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক আয়েশা আক্তার নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। নতুন মেয়াদে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামছুল হক। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ জুয়েল মিয়া এবং সহ-সভাপতি পদে মোহাম্মদ এনামুল হক দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, চেম্বারের পরিচালক মো. নূরে আলম, মো. খসরুল আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোকাররব হোসেন, শফিকুল ইসলাম, মো. আবু সুফিয়ান, আব্দুস সামাদ, আমিনুল ইসলাম সেলিম, মো. সাইফুল্লাহ হাসান জুনেদ, কামাল হোসেন, মো. মোস্তাক আহমদ, মো. আকবর আলী প্রমুখ। নবনির্বাচিত সভাপতি মো. শামছুল হক দায়িত্ব গ্রহণ শেষে জেলার ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বিদায়ী প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর