সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৬:০০:২৯ পূর্বাহ্ন
ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ::
ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদী ও তার মিত্র ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটি। রোববার সকালে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিলটি শহরের আলফাত উদ্দিন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি সৌরভ ভূষণ দেব, সহসাধারণ সম্পাদক মনির মিয়া, দপ্তর স¤পাদক বিনন্দকর, স মিল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, হকার্স শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুল হাই, সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটুদাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, বিশ্বব্যাপী প্রভাব বিস্তার ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই অংশ হিসেবে ইরানে সামরিক হামলা ও আগ্রাসনের ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন। নেতৃবৃন্দ আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত আন্তর্জাতিক শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তারা এই পরিস্থিতিতে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ইরানের ওপর হামলা বন্ধ, আন্তর্জাতিক আগ্রাসন ও যুদ্ধনীতি পরিহার এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী