সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৫১:২৮ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিরাই উপজেলার কল্যাণী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। চক্ষু ক্যাম্পে মোট ৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৩৩ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হলে তাদের সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল-এ নিয়ে একই দিন সফলভাবে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে সোমবার (২ মার্চ) রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার কর্মকর্তা রাশেদুজ্জামান। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শিরিন-এর উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারা দেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ব্যাংকের সহযোগিতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ট্রেইনি অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। আয়োজকরা জানান, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে ৬৫ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ৩৩ জন রোগী সফলভাবে ছানি অপারেশনের সুফল পেয়েছেন। এতে স্থানীয় চক্ষু রোগী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ