সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
জগন্নাথপুরে ফসলরক্ষা বাঁধের কাজে গুরুত্বহীন পাউবো

সব সামলাচ্ছেন ইউএনও অফিসের নাজির ও পিয়ন!

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৩৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:৩৭:২৫ পূর্বাহ্ন
সব সামলাচ্ছেন ইউএনও অফিসের নাজির ও পিয়ন!
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে পানি উন্নয়ন বোর্ডের কাজে খবরদারি করছেন উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী ও নাজির। অন্যান্য এলাকায় পিআইসির বিলের চেকসহ আনুষঙ্গিক কাজ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়ন হলেও জগন্নাথপুরে উপজেলায় অফিস সহকারী ও নাজির পাউবোকে গুরুত্বহীন করে দিয়েছেন। উপজেলা কমিটির সেক্রেটারি হিসেবে বিলের চেক ও অন্যান্য বিলসহ আনুষঙ্গিক কাজ পাউবো’র শাখা কর্মকর্তার মাধ্যমে প্রদান করা হলেও জগন্নাথপুরে ব্যতিক্রম লক্ষ করা গেছে। জানা গেছে, জগন্নাথপুরে চলতি বোরো মওসুমে ৩৭টি পিআইসির মাধ্যমে ১৮ কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলছে। বরাদ্দ দেওয়া হয়েছে ৬ কোটি ১৩ লক্ষ টাকা। উপজেলা কমিটিতে কাবিটা নীতিমালা অনুযায়ী সভাপতি হিসেবে ইউএনও ও সেক্রেটারি হিসেবে পাউবো’র সাবস্টেশন অফিসার পিআইসি গঠন ও অনুমোদন করেছেন। তবে টেকনিক্যাল পার্সন হিসেবে ব্যবস্থাপনার সমূহ কাজ পাউবোকেই করার কথা। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম জগন্নাথপুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লার কার্যালয়ের নাজির মো. মিজানুর রহমান ও অফিস সহকারী লিটন পাউবো’র ফসলরক্ষা বাঁধের ব্যবস্থাপনার দায়িত্বও নিয়েছেন। তারা পিআইসি গঠন থেকে অনুমোদন এবং বিলের চেক বিতরণসহ নানা কাজই করছেন। এটা করতে গিয়ে তারা অনেক পিআইসি’র কাছ থেকে সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে গুরুত্বহীন করে দিয়েছেন পাউবোকে। নামপ্রকাশে অনিচ্ছুক নলুয়ার হাওরের এক পিআইসি সভাপতি বলেন, কোনও কাজের জন্য এখনো আমাদের পাউবোতে যেতে হয়নি। নাজির মিজান সাহেব ও পিয়ন লিটন সাহেবেই সব কাজ করছেন। তারাই আমাকেসহ অন্যান্য পিআইসিদের বিলের চেক দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির মো. মিজানুর রহমান বলেন, বাঁধের সব কাজই করছে পানি উন্নয়ন বোর্ড। এটা তাদের এখতিয়ার। তবে তিনি কেবল বিলের চেক লিখে দিচ্ছেন জানিয়ে বলেন, আমরা অনিয়ম ও অব্যবস্থাপনায় তিনি জড়িত নই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, নীতিমালা অনুযায়ীই কাজ হচ্ছে। যারা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনেছে তা সঠিক নয়। এসব আন্দাজে বলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন