ছুটির দিনেও অফিস প্রধানমন্ত্রীর
- আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৬:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩৬:০০ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে আসেন।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন। কর্মসূচি ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়। প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতা চেয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক