সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ছাড়ের অপেক্ষায় আ.লীগ নারায়ণগঞ্জে এনসিপি’র এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক দিরাইয়ের তিন গ্রামে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে ৭৮৫ পরিবার ছাতক-দোয়ারাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো : এমপি কলিম উদ্দিন টাকার লোভে নদীর পাড় বিক্রি : সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল সেবাবঞ্চিত মানুষ অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা দিলো হিজবুল্লাহ পাড় কেটে বালু উত্তোলন : ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে ধরিয়ে দিল জনতা সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাবো : এমপি নূরুল ইসলাম দুর্গম যাত্রায় অপার সম্ভাবনার হাতছানি জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এমপি নূরুল ইসলাম শিশুদের রোজা : শৈশব থেকেই অভ্যস্ত করবেন যেভাবে ব্রি’র ‘রাইস মিউজিয়াম’ ঘিরে কৃষকদের নতুন স্বপ্ন, এক জমিতেই ৫১ জাতের ধান সব সামলাচ্ছেন ইউএনও অফিসের নাজির ও পিয়ন!

“শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:৩২:৩৪ পূর্বাহ্ন
“শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় “নির্বাচনোত্তর বাস্তবতা : শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে লতিফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী ফজলুল করিম সাইদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক মিজাজুল হক, সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের মানিক উল্লাহ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোদাচ্ছির আলম সুবল, মাওলানা নুর হোসাইন, এডভোকেট হেলিনা আক্তার, জেলা যুবদলের শাহ ফরহাদ। সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর পিএফজির পিস অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার. সুনামগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর পিএফজির পিস অ্যাম্বাসেডর শাহিনা চৌধুরী রুবি, মাহবুবুল হাসান শাহীন, সিরাজুল ইসলাম পলাশ, পিএফজি সদস্য সালেহিন চৌধুরী শুভ, মুছিহুর রহমান রাসেল, আল-আমীন, জোবায়ের আহমদ জুলহাস, মাওলানা ফয়জুননূর, বিটু বড়–য়া, রীনা আক্তার, প্রতীমা রানী দাস, প্রিয়াংকা, বাসস এর জেলা প্রতিনিধি আমিনুল হক, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস, ওয়াইপিএজির ইয়াহিয়া, অনন্যা তালুকদার, শবনম দ্দোজা জ্যোতি, উম্মে সুরাইয়া তাবাসসুম, আলী ইমরান, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, ইয়থ-এর লক্ষ্মী রানী দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স