সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফসলি জমি ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক জামালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ছাড়ের অপেক্ষায় আ.লীগ নারায়ণগঞ্জে এনসিপি’র এমপি দুই ঘণ্টা অবরুদ্ধ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক দিরাইয়ের তিন গ্রামে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে ৭৮৫ পরিবার ছাতক-দোয়ারাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো : এমপি কলিম উদ্দিন টাকার লোভে নদীর পাড় বিক্রি : সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল সেবাবঞ্চিত মানুষ অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলের সঙ্গে ‘উন্মুক্ত যুদ্ধের’ ঘোষণা দিলো হিজবুল্লাহ পাড় কেটে বালু উত্তোলন : ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে ধরিয়ে দিল জনতা সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জকে এগিয়ে নিয়ে যাবো : এমপি নূরুল ইসলাম দুর্গম যাত্রায় অপার সম্ভাবনার হাতছানি জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এমপি নূরুল ইসলাম শিশুদের রোজা : শৈশব থেকেই অভ্যস্ত করবেন যেভাবে ব্রি’র ‘রাইস মিউজিয়াম’ ঘিরে কৃষকদের নতুন স্বপ্ন, এক জমিতেই ৫১ জাতের ধান সব সামলাচ্ছেন ইউএনও অফিসের নাজির ও পিয়ন!

মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:২৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:২৪:১৪ পূর্বাহ্ন
মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ছাতক প্রতিনিধি :: ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফজল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরান নোয়াকুট গ্রামের জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে মসজিদের হিসাব নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন গ্রামের সুনু মিয়ার পুত্র ফজল উদ্দিন। স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী কো¤পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। সংঘর্ষে আরো একাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স