সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন
বাড়ানো হয়েছে আরও ১৫ দিনের মেয়াদ

এবারো নির্ধারিত সময়ে শেষ হয়নি বাঁধের কাজ, ফসল রক্ষা নিয়ে শঙ্কা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:০৮:৩০ পূর্বাহ্ন
এবারো নির্ধারিত সময়ে শেষ হয়নি বাঁধের কাজ, ফসল রক্ষা নিয়ে শঙ্কা
স্টাফ রিপোর্টার ::
নির্ধারিত সময়সীমা ২৮ ফেব্রুয়ারি শেষ হলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষার বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। জেলার অধিকাংশ হাওরে এখনও বাঁধের গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। ফলে আগাম বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকিতে চরম উদ্বেগে রয়েছেন হাওরপাড়ের কৃষকরা।
কৃষক ও হাওর সংশ্লিষ্ট সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, প্রতিবছরের মতো এবারও গাফিলতি ও অনিয়মের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। তাদের আশঙ্কা, সময়মতো বাঁধ নির্মাণ স¤পন্ন না হলে আগাম বন্যায় হাজার হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে বোরো ফসল রক্ষায় জেলার ১২ উপজেলায় ৫৩টি হাওরে প্রায় ৬০২ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য ১৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৭১৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে গত ১৫ ডিসেম্বর কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
তবে নির্ধারিত সময়সীমা শেষ হলেও এখনও পুরো কাজ শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড দাবি করছে, প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের কৃষক ও হাওর আন্দোলনের নেতারা বলছেন, বাস্তবে এখনও উল্লেখযোগ্য অংশের কাজ বাকি রয়েছে। সরেজমিনে ধর্মপাশা, মধ্যনগর, দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, অনেক বাঁধে মাটির কাজ শেষ হলেও দুরমুজ, স্লোপ কমপেকশন ও ঘাস লাগানোর কাজ বাকি রয়েছে। কোথাও কোথাও এখনও মাটির কাজ চলমান রয়েছে। বেশ কয়েকটি ক্লোজারে কার্পেটিংয়ের কাজও অসম্পূর্ণ রয়েছে। পিআইসি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কাজের তুলনায় বিল না পাওয়ায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
হাওরপাড়ের কৃষকদের ভাষ্য, উজানে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে এ অঞ্চলের নদ-নদীতে দ্রুত পানি বৃদ্ধি পায়। এ অবস্থায় বাঁধ অসম্পূর্ণ থাকলে ফসল ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। দেখার হাওরের কৃষক সুলতান মিয়া বলেন, কয়েক কেয়ার জমিতে ধান চাষ করছি। এই ফসলের ওপরই পরিবার নির্ভর করে। বাঁধের কাজ দ্রুত শেষ না হলে আগাম বন্যায় সব শেষ হয়ে যাবে। কৃষক সুন্নত আলী বলেন, আমরা চাই ধান কাটার আগ পর্যন্ত হাওর নিরাপদ থাকুক। দ্রুত বাঁধের কাজ শেষ করার দাবি জানাই। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এতে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি স্পষ্ট।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, প্রতি বছরই বাঁধ নির্মাণে গড়িমসি করা হয়। এবারও একই চিত্র। গাফিলতির কারণে ফসল ডুবি হলে কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলনের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, নির্বাচনের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে নতুন করে ১৫ দিন সময় বাড়ানো হয়েছে এবং বর্ধিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে।
এদিকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি শুক্রবার সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মার্চের প্রথম দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধ নির্মাণ কাজ শেষ না হলে আগাম বন্যায় বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স