সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জামালগঞ্জে জলমহালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:২০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:২০:০০ অপরাহ্ন
জামালগঞ্জে জলমহালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামে সরকারি জলমহাল ‘মাতারগাঁও গাঙ্গের আগার’-সহ ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন জলাশয়ে লাগাতার বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মৎস্যস¤পদ ধ্বংসের পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। এ ঘটনায় সংশ্লিষ্ট ইজারাদার সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সমিতির নিবন্ধন বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মাতারগাঁও গ্রামের বাসিন্দা ও ফেনারবাঁক ইউনিয়নের ২ নম্বর প্যানেল চেয়ারম্যান জন্টু তালুকদার এবং স্থানীয় বাসিন্দা টুপুর তালুকদার পৃথকভাবে গত ২৮ জানুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়, “মাতারগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি” নামে একটি সংগঠন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করেই নিবন্ধিত হয়েছে। সমিতির সদস্যদের অনেকেই প্রকৃত মৎস্যজীবী নন; বরং তারা কৃষি কার্ডধারী স্বচ্ছল কৃষক ও দাদন ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন অনিয়মের মাধ্যমে মৎস্যজীবী কার্ড সংগ্রহ করে এবং পরে সমবায় সমিতির মাধ্যমে জলমহাল ইজারা নিয়ে তা উচ্চমূল্যে অন্যদের কাছে সাব-ইজারা দেন। গ্রামবাসীর অভিযোগ, জলমহাল ইজারা ও সাব-ইজারা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে একটি অসাধু চক্র প্রতিহিংসাবশত জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে। গত কয়েক বছরে একাধিকবার গভীর রাতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এমনকি একবার কয়েকজনকে হাতেনাতে ধরা হলেও প্রভাবশালী হওয়ায় তারা শাস্তি এড়িয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, লাগাতার বিষ প্রয়োগের কারণে শুধু মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে না, বরং জলাশয়ের পানি ব্যবহার করে মানুষ ও গবাদিপশু বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। গ্রামবাসীর মধ্যে চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় পেশাদার মৎস্যজীবীরা জানান, এলাকায় প্রকৃত মৎস্যজীবীর সংখ্যা খুবই কম। অথচ জলমহাল ইজারা নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন নামে একাধিক সমিতি গড়ে উঠেছে, যাদের অনেকেই প্রকৃত মৎস্যজীবী নন। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর বলেন, অভিযোগের তদন্ত প্রতিবেদন আমার কাছে এসেছে। প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ