সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

উপদেষ্টারা কে কোথায় আছেন?

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:২৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:২৯:৫০ পূর্বাহ্ন
উপদেষ্টারা কে কোথায় আছেন?
সুনামকণ্ঠ ডেস্ক :: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই সরকারের মেয়াদ শেষ হয়। উপদেষ্টাদের অনেকেই এখন নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন। বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসভবন ছেড়েছেন, তবে অনেকে এখনও আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। সরকার পরিবর্তনের পর স্বভাবতই প্রশ্ন দেখা দিয়েছে সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনাতেই অবস্থান করছেন। তবে সরকারের দায়িত্ব শেষ করে তিনি যোগ দিয়েছেন ইউনূস সেন্টারে। ২৮ ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে তার নিজ বাসভবন গুলশানে ফিরবেন বলে জানা গেছে। আলোচিত-সমালোচিত সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ৩৫ হেয়ার রোডের বাসায় থাকতেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলাররোডের আগের বাসায় উঠেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশীদও সরকারি বাসাতেই রয়েছেন। গণপূর্ত অধিদপ্তরের নথি অনুযায়ী, বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। বাকিরাও ছাড়ার প্রক্রিয়ায় রয়েছেন। তবে এখনও সরকারি বাসায় রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি রয়েছেন মিন্টো রোডের ৪ নম্বর বাসায়। ৩৫ মিন্টো রোডের বাসায় রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের ৫ নম্বর বাসায়। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আছেন ৩৪ মিন্টো রোডে। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন ও মোস্তফা সরয়ার ফারুী সরকারি বাসার সুবিধা না নিয়ে ঢাকায় নিজ বাসাতেই ছিলেন। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। নৌপরিবহন মন্ত্রণালয় সামলানো এম সাখাওয়াত আগামী দিনগুলোতে নিজের লেখালেখি ও শিক্ষকতায় ফিরবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স