সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

রমযানে প্রযুক্তি ব্যবহারে সংযমী হোন

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:১৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:১৪:১৭ পূর্বাহ্ন
রমযানে প্রযুক্তি ব্যবহারে সংযমী হোন
মুফতি হাম্মাদ আহমদ মুহাদ্দিসে গাজিনগরী::> প্রযুক্তির যে কাজগুলো আপনার ইবাদতে মনোযোগ নষ্ট করে, কর্মক্ষমতা কমিয়ে দেয় রমযানে তা বর্জন করা কাম্য। প্রযুক্তির ব্যবহার তো অবশ্যই দরকার। তবে যতটুকু প্রয়োজন ততটুকুতেই সীমাবদ্ধ থাকুন। কারণ, মাত্রাতিরিক্ত প্রযুক্তির ব্যবহারে আমাদের মূল্যবান সময়ের অপচয় হয়। রমযানে কিভাবে আমরা প্রযুক্তি ব্যবহারে সংযমী হব, সে ব্যাপারে আলোকপাত করা হলো: ফোন কল: সেসব ফোন কলের উপর মনোযোগ দিন যা আপনার জন্য জরুরি। কাউকে ফোন করার আগেই পরিকল্পনা করুন, এই কল থেকে আপনি কি কাজ সারতে চান, মূল পয়েন্ট থেকে বিচ্যুত হয়ে অযথা সময় নষ্ট করবেন না। যখন ফোন ব্যবহার করবেন না, তখন মোবাইল ফোন/ ব্ল্যাকবেরি/ ট্যাবলেট বন্ধ রাখুন। কুরআন তিলাওয়াত বা জিকির করা ও মসজিদে যাওয়ার সময় এগুলোকে বন্ধ অথবা সাইলেন্ট করে রাখুন। সাবস্ক্রিপশনের তালিকা ছোট করুন: সাবস্ক্রিপশনের তালিকা ছোট করুন। শুধুমাত্র উপকারী সাইটগুলোতে নিজের নাম অন্তর্ভুক্ত রাখুন যা রমযানে আপনার ঈমান এবং কর্মদক্ষতাকে উজ্জীবিত করবে। ইমেইলে ইনবক্সের উপর চাপ কমান: ইমেইলে ফিল্টার বা ফোল্ডার ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় ই-মেইলগুলো আলাদা রাখুন। অপ্রয়োজনীয় নিউজলেটার বা বার্তা থেকে নিজের নাম সরিয়ে ফেলুন, যাতে আপনি আর তাদের ই-মেইল না পান। সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের ব্যবহার কমান। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাপগুলো আপনাকে রমযানের বাইরে ব্যস্ত রাখতো রমযানে সেগুলোর ব্যবহার সীমিত করুন। প্রযুক্তি অপব্যবহারে সংযম অবলম্বনে প্রযুক্তি ব্যবহার করুন : ইন্টারনেটে প্রবেশ বন্ধ করে স্মার্ট ফোনে এমন সফটওয়্যার ব্যবহার করুন যাতে ইবাদত ও প্রয়োজনীয় কাজের প্রতি আপনার মনোযোগ নিবন্ধ রাখতে পারেন। ইন্টারনেটের মনোযোগ ব্যাঘাতকারী বিষয় এড়িয়ে চলতে রিড ইট লেটার কিংবা গোস্টার-এর মত অপশনগুলো চালু রাখুন। জীবনের স্বল্প বিরতিগুলো প্রযুক্তি ব্যবহার করে নষ্ট করবেন না: দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে যানবাহনে চলাচল, লিফটে ওঠানামা, লাইনে দাঁড়ানো ও ভ্রমণের সময়গুলোতে আপনার যে সময় ব্যয় হয়, তা টুইটারে টুইট করতে বা ফেসবুক স্ট্যাটাস দিতে গিয়ে কাটাবেন না। এই সময়টা নীরব দোয়া, যিকির ও অন্তত কিছু আধ্যাত্মিক গভীর চিন্তায় ব্যয় করুন। মানুষকে অবহিত করুন : সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস বা ইনবক্সে মেসেজ দিয়ে রমযানের মহিমা বিশিষ্ট আমল সম্পর্কে অন্যকে অবহিত করুন। এইভাবে আপনি রমযান মাসের জন্য (অন্তত পক্ষে কিছুটা সময়) প্রযুক্তির ব্যবহারে সংযমী হতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন - আমিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর